আগামী নির্বাচনেও জয় হবে আ'লীগের: ওবায়দুল কাদের
রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২, ০৭:১৮ এএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটকে সম্ভাবনায় রূপ দিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন একটি চ্যালেঞ্জ।
ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি এবারের সম্মেলন হবে স্মরণকালের সবচেয়ে বড় সুশৃঙ্খল সমাবেশ।
তিনি বলেন, আগামী নির্বাচনের বিষয়টি মাথায় রেখে এবারের সম্মেলনে কমিটিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন যোগ্য প্রার্থী আছেন। তবে এবিষয়ে কাউন্সিলে ও দলের সভানেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে বলে জানান তিনি।
আরও পড়ুন: কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন মেনে চলা উচিত: তথ্যমন্ত্রী
বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৪শে ডিসেম্বর হতে যাওয়া আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
