দেশে অরাজকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২২, ০৩:০৮ এএম
আসাদুজ্জামান খান কামাল আরও বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি সীমান্তে যেন মরণাস্ত্র ব্যবহার না করা হয়।
তিনি আরও বলেন, যখন যেখানে সরকারের প্রয়োজন আনসারদের ব্যাবহার করা হয়। আমরা নির্বাচনে যখন পুলিশ দিতে পারিনি তখন আনসার দিয়েছি। দেশে যখন অগ্নিসন্ত্রাস হয়েছিল তখন ২ লাখ আনসার বীরত্বের সঙ্গে কাজ করেছেন। বিশেষ করে রেললাইন চালুর জন্য তারা সুনাম কুড়িয়েছেন।
বুধবার বেলা ১১টায় রাজশাহীর বাঘায় আনসার ও ভিডিপি মডেল উপজেলা কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কঠোর ব্যবস্থা দেশে অরাজকতা অরাজকতা সৃষ্টি জামায়াত শিবির
