একদিনে ডেঙ্গু আক্রান্ত ১১৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৬:২৩ এএম

একদিনে ডেঙ্গু আক্রান্ত ১১৩ জন

দেশে ডেঙ্গু—জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু—রোগীর সংখ্যা ৬৪৫ জন। তবে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতি‌বেদ‌নে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৬ জন এবং ঢাকার বাইরের ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৫২১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৭৬৭ জন।

অপরদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৫২১ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৬০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ২৩৭ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৩৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এনএফ৭১/আরআর/২০২২





Top