সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি
রায়হান রাজীব | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০৪:০২ এএম
চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসবে বিকাল ৪টায়। সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে বছরের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের উপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। সবশেষে ধন্যবাদ প্রস্তাব সংসদ গ্রহণ করবে।
এরআগে, একাদশ সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়। মাত্র ৬ কার্যদিবসের এ অধিবেশনে ৪টি বিল পাস হয়।
বিষয়:
