বিএনপির পাঁচটি আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরার ব্যবহার নিয়ে সংশয় : ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:৪০ এএম
বিএনপির ছেড়ে দেওয়া পাঁচটি আসনের উপনির্বাচনে বাজেট স্বল্পতায় সিসি ক্যামেরা ব্যবহার নিয়ে সংশয় প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
সোমবার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার কোনও সল্যুশন নয় জানিয়ে তিনি বলেন, সিসি ক্যামেরা কোনও সল্যুশন নয়। এটা আইসিইউতে থাকার মতো। বিএনপির ৫ আসন শূন্য হবে, এটা অপ্রত্যাশিত ছিল। এই বিষয়ে বাজেটও ধরা হয়নি। সুতরাং, এই পাঁচ আসনের উপনির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কি না সে বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, অনেক নির্বাচনে সিসি ক্যামেরা ছিল না, অথচ কোনও অঘটন ঘটেনি। এবার নির্বাচনে প্রতিযোগিতা হবে, এতে ব্যালেন্স হবে। ফলে নির্বাচনে সিসি ক্যামেরা লাগবে না।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বিএনপি উপনির্বাচন সিসি ক্যামেরা ইসি
