স্বাচিপের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২, ০৩:০৪ এএম
আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) পঞ্চম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকাল তিনটার দিকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তিনি এ সম্মেলনের উদ্বোধন করেন। এরপর বেলুন ও পতাকা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
ইতিমধ্যে এ উপলক্ষে সংগঠনটির হাজারো চিকিৎসক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। স্বাচিপের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।
স্বাচিপ নেতারা জানিয়েছেন, আজকের সম্মেলনে হাজার হাজার চিকিৎসকের মিলন মেলা হবে। ২০ থেকে ৩০ হাজার চিকিৎসক এবারের সম্মেলনে উপস্থিত থাকবেন।
