আবার বাড়লো তেল-চিনির দাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২, ০১:১৮ এএম

আবার বাড়লো তেল-চিনির দাম

সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১২ টাকা করা বাড়ানো হয়েছে। আর চিনির দাম কেজিতে বেড়েছে ১৩ টাকা। এর ফলে প্রতি লিটার সয়াবিন তেল ১৯০ টাকা এবং প্রতি কেজি চিনির নির্ধারিত দাম হলো ১০৮ টাকা।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে সয়াবিন তেল ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।

বৃহস্পতিবার দুপুরে ভোগ্যপণ্য বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় তেলের দাম লিটারে ১২ টাকা ও চিনির দাম কেজিতে ১২ টাকা বাড়িয়েছে। আমাদের মৌখিকভাবে বিষয়টি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই এ দাম কার্যকর হবে।



বিষয়: তেল চিনি



Top