সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২২, ০৮:১৪ পিএম
হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
২৯ অক্টোবর গভীর রাতে মর্মান্তিক এ ঘটনায় শোক জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো চিঠিতে শেখ হাসিনা লিখেছেন, 'আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিষয়: সিউল প্রধানমন্ত্রী শোক
