জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু ৩০ অক্টোবর
রায়হান রাজীব | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ০৫:৪৫ এএম
চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর শুরু হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।
বুধবার (১২ অক্টোবর) রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন তিনি।

সংসদ সচিবালয় সূত্র বলেছেন, আসন্ন অধিবেশনও বিগত অধিবেশনগুলোর মতো সংক্ষিপ্ত হবে।
একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরআগে, ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।
