পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম আর নেই 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২০, ০৭:২২ পিএম

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক সাংসদ এম এ হাসেম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বুধবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এভারকেয়ার হাসপাতালের হেড অব মেডিক্যাল সার্ভিসেস ডা. আরিফ মাহমুদ গণমাধ্যমকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ হাসেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২০





Top