পরমাণুবিজ্ঞানী ড. জসীম উদ্দিন আহমেদ আর নেই
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ এএম
একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক, পরমাণুবিজ্ঞানী ও লেখক ড. জসীম উদ্দিন আহমেদ আর নেই। গত বুধবার (২১ সেপ্টেম্বর) ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
তাঁর পুত্রবধূ বিজ্ঞানী শচি আহমেদ এ তথ্য জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানান, কয়েক মাস আগে জসীম উদ্দিন আহমেদের ব্রেইন স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ব্যাংকক হসপিটালে তাঁর চিকিৎসা চলছিল।
রোববার (২৫ সেপ্টেম্বর) বাদ জোহর ঢাকার গুলশানের আজাদ মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তিনি স্ত্রী সাকিনা আহমেদ, তিন ছেলে শাব্বির, শাকিল ও সাজ্জাদ এবং আটজন নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিষয়: জসীম উদ্দিন
