করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৮৮ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৪ এএম

করোনায় মৃত্যু ১, শনাক্ত ৩৮৮ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩০ জনে দাঁড়িয়েছে। এসময়ে ৩৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৭৭ জনে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৪৭ জন।

২৪ ঘণ্টায় ৫ হাজার ২০৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ২৪১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৪০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

এনএফ৭১/আরআর/২০২২





Top