নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৬ এএম

নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সুফি সাধক নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারতের মাধ্যমে ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ সেপ্টেম্বর) সেখানে নফল নামাজ আদায়, সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন সাংবাদিকদের বলেন, দেশ, জাতি তথা সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ আদায় ও মোনাজাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী নিজামউদ্দিন আউলিয়ার মাজার ঘুরে দেখেন বলেও জানান তিনি। এর আগে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 





Top