জামিন পেলেন ডেসটিনির হারুন-অর-রশিদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২২, ০৩:৪৫ এএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের দণ্ডিত ডেসটিনির প্রেসিডেন্ট হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে, ২৯ জুন তার মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট।
গত ৯ জুন তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তবে ওইদিন তাকে জামিন দেননি আদালত।
