সারাদেশে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু ১ সেপ্টেম্বর থেকে

রায়হান রাজীব | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৪:২৩ এএম

অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান

দেশে ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরও সম্প্রসারিত করে মোট ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন , টিসিবি কার্ডধারীগণ ওএমএস এর ন্যায় ন্যায্য মূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন।

ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীগণকে অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান করা হবে।

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ইউনিয়ন পর্যায়ের ৫০ লক্ষ ১০ হাজার ৫০৯টি প্রান্তিক পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি চাল প্রদান করা হবে।

 

 

 

 

 





Top