কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত

রায়হান রাজীব | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২২, ০৫:৪২ এএম

ট্রাকচাপায় সিএনজিতে থাকা চার যাত্রী নিহত

শনিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়ার হিজলিয়া পালং এলাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর (৪০)। তবে অপরজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, উখিয়ার হিজলিয়া পালং এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজিতে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, আহত হন একজন। আহতকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।





Top