পররাষ্ট্রমন্ত্রী আ. লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন: তথ্যমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২২, ১২:৪০ এএম
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তিনি (এ কে আব্দুল মোমেন) আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তাই আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কিছু বলার দায়িত্ব তাকে দেওয়া হয়নি।
রোববার (২১ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না। পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার নিজস্ব বক্তব্য, দলের নয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, বিদেশে গিয়ে যদি কেউ ব্যক্তিগত গল্প করে, সেই দায় আওয়ামী লীগের না।
