বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২২, ০২:০৫ এএম

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বুধবার (১০ আগস্ট) গণভবনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর সম্পর্কে আলোচনা হয়। এছাড়া ট্রাস্টি বোর্ডের নিয়মিত সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সাব কমিটির রিপোর্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন শেখ কবির হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, সংসদ সদস্য নুর-ই-আলম চৌধুরী, শেখ হেলাল উদ্দীন, ফরিদা শেখ, অ্যাডভোকেট আনিসুল হক, শাহানা ইয়াসমিন শম্পা, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, রবিউল হাসান অভি।

এছাড়া ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাশুরা হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এবং ট্রাস্টের কন্ট্রোলার অব অ্যাকাউন্টস সিদ্দিক হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এনএফ৭১/আরআর/২০২২





Top