অতিরিক্ত ডিআইজি হলেন ২ এসপিসহ আরও ৩ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুন ২০২২, ০৭:৫৮ এএম

অতিরিক্ত ডিআইজি হলেন ২ এসপিসহ আরও ৩ জন

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার আরও তিন কর্মকর্তা। তাদের মধ্যে দুজন জাতিসংঘ মিশনে কর্মরত রয়েছেন। আরেকজন উচ্চ শিক্ষায় ডিগ্রী অর্জনের জন্য বিদেশে আছেন।

মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।

পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- বর্তমানে সুদানের দারফুন মিশনে কর্মরত চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, লিয়েনে কর্মরত পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর পদে) বেগম শামসুন্নাহার ও পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (টিআর পদে) শিক্ষাছুটিতে বিদেশে অবস্থানরত বেগম সহেলী ফেরদৌস।

এনএফ৭১/আরআর/২০২২





Top