অবশেষে সুস্থতার সাথে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২২, ০২:৩৯ এএম

অবশেষে সুস্থতার সাথে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফেরেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৭ মে) রাতে লালমনিরহাটের কালীগঞ্জে গ্রামের বাড়িতে অবস্থানকালীন বুকে ব্যথা অনুভব করেন সমাজকল্যাণমন্ত্রী। পরে রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সযোগে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। পরদিন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, ঈদ উদযাপনের জন্য ২৯ এপ্রিল ঢাকা থেকে লালমনিরহাটের বাড়িতে যান মন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ১০ মে পর্যন্ত মন্ত্রী বাড়িতে থাকার কথা ছিল।

এনএফ৭১/আরআর/২০২২





Top