ঈদের পর অফিসে প্রথম দিন উপস্থিতি কম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ মে ২০২২, ০১:১৭ এএম
ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার (৫ মে) থেকে খুলেছে সরকারি-বেসরকারি সব অফিস। অফিস খোলার প্রথম দিনে উপস্থিতির হার ছিল কম। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের ছুটি কাটিয়ে অনেকে কাজে যোগ দিয়েছেন। অনেকেই আগামী রোববার কাজে যোগ দেবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, করোনার কারণে গত দুই বছরে সীমিত আকারে ঈদ উদযাপন করেছেন মানুষ। এবার বাঁধ ভাঙা আনন্দ নিয়ে সারা দেশের মানুষ ঈদ করেছেন প্রিয়জনদের সঙ্গে। ঈদ শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন অনেকে। বাকিরা আগামী শনিবার ফিরবেন রাজধানীতে। রোববার থেকে শুরু হবে সবার কর্মব্যস্ততা। আবারও চিরচেনা রূপে ফিরবে ঢাকা।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ঈদ
