রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২২, ০১:৩৭ এএম

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ মঙ্গলবার (৩ মে) সকাল সাড়ে ৮টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

সেখানে ঈদের জামাতে ঊর্ধ্বতন পুলিশের কর্মকর্তা, সদস্য ও বিপুল সংখ্যক মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এনএফ৭১/আরআর/২০২২





Top