কদম ফোয়ারার পাশের সড়কে মিলল নবজাতকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২২, ০৩:৪৫ এএম

কদম ফোয়ারার পাশের সড়কে মিলল নবজাতকের মরদেহ

রাজধানীর শাহবাগ থানাধীন কদম ফোয়ারা দক্ষিণ পাশ থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স আনুমানিক একদিন হবে।

শনিবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতা মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএফ৭১/আরআর/২০২২





Top