ওয়ান শুটারগানসহ একজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২২, ০৮:০৬ এএম
একটি ওয়ান শুটারগানসহ চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে ফরিদুল আলম (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি বলেন, গ্রেফতার ফরিদুল চট্টগ্রামের আনোয়ারা থানার আইরমঙ্গল গ্রামের মৃত বয়েজুর রহমানের ছেলে। অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে জানা যায়।
নূরুল আবছার আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা এলাকার একটি চায়ের দোকান থেকে ফরিদুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আনোয়ারা থানায় সোপর্দ করা হয়েছে।
এনএফ৭১/আরআর/২০২২
