যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২২, ০১:১৫ এএম

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগের কাঠেরপুল এলাকার একটি বাড়ি থেকে কাওসার হোসেন (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কাওসার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানায়।

মঙ্গলবার (২২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মো. সবুজার আলী এ তথ্য জানান।

তিনি বলেন, খবর পেয়ে সবুজবাগের বেগুনবাড়ি কাঠেরপুল এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে কাওসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এনএফ৭১/আরআর/২০২২





Top