প্রথম দিনে টিসিবির পণ্য পেল চট্টগ্রামে ৪৪ হাজার পরিবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ০৮:১৮ এএম

প্রথম দিনে টিসিবির পণ্য পেল চট্টগ্রামে ৪৪ হাজার পরিবার

রোববার (২০ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫ টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভায় মোট ৮৭ টন ৪২৬ কেজি করে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল দেওয়া হয়। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করা হয়।

চট্টগ্রামে প্রথম দিনে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য পেয়েছে ৪৩ হাজার ৭১৩টি পরিবার। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারকে স্বল্পমূল্যে দুই কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার করে সয়াবিন তেল দেওয়া হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, রমজান মাসকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলের মতো নিত্যপণ্য দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার দুই ধাপে এসব পণ্য পাবেন। প্রথম দিন প্রায় ৪৪ হাজার পরিবারকে এসব পণ্য দেওয়া হয়। ১০ দিনের পাঁচ লাখ ৩৫ হাজার ৮২ পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রয় করা হবে। সুলভ মূল্যে এসব পণ্য বিতরণের মাধ্যমে বাজার মূল্য নিয়ন্ত্রণসহ কম আয়ের এসব মানুষের মধ্যে কিছুটা হলেও স্বস্তি আসবে।

এনএফ৭১/আরআর/২০২২





Top