জাতীয় ঈদগাহে সাহাবুদ্দিন আহমদের জানাজা রবিবার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ মার্চ ২০২২, ১২:১৮ এএম

জাতীয় ঈদগাহে সাহাবুদ্দিন আহমদের জানাজা রবিবার

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের (৯২) দ্বিতীয় নামাজে জানাজা রবিবার (২০ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।

শনিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

সাইফুর রহমান বলেন, সাহাবুদ্দিন আহমদের প্রথম জানাজা শনিবার বেলা ২টায় নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় তার নিজ গ্রাম পেময়ীতে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান সাহাবুদ্দিন আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

এনএফ৭১/এমএ/২০২২





Top