মারা গেছেন হাজী সেলিমের স্ত্রী
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাংসদ হাজী মোহাম্মদ সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
রোববার (২৯ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
হাজী সেলিমের ব্যক্তিগত কর্মকর্তা সোহেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান আরা দীর্ঘ দিন যাবৎ কিডনির সমস্যাসহ শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
