হাদিসুরের মরদেহ দেশে পৌঁছাবে সোমবার
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ০৯:১৬ পিএম
তুরস্কের ইস্তাম্বুলে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় রবিবার (১৩ মার্চ) দেশে আসছে না ইউক্রেনে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ।
রবিবার (১৩ মার্চ) রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী হোয়াটস অ্যাপে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাদিসুরের মরদেহ বর্তমানে ইস্তাম্বুল রয়েছে। ভারী তুষারপাতের কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার (১৩ মার্চ) ১২টা ১৫ মিনিটে অন্য একটি ফ্লাইট হাদিসুরের মরেদেহ নিয়ে ঢাকায় পৌঁছাবে।
এনএফ৭১/এমএ/২০২২
