হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মার্চ ২০২২, ০১:১৬ এএম
ছয়দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার (১১ মার্চ) বাসায় ফেরেন তিনি।
শনিবার (১২ মার্চ) আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বনানীর বাসায় আসেন। সোমবার (১৪ মার্চ) তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আবার ঢাকায় ফিরবেন তিনি।’
তিনি আরও বলেন, ‘বাসায় ফিরলেও এখনও শক্ত কোনো খাবার খেতে পারছেন না সাবেক অর্থমন্ত্রী মুহিত। এছাড়া তার লিভারেও সমস্যা দেখা দিয়েছে। খাবারের প্রতি রুচি না থাকায় ৮৮ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। লিভারের সমস্যা নিরসনে এখন অপারেশন করার মতো শারীরিক পরিস্থিতিও নেই।
এনএফ৭১/এমএ/২০২২
