বইমেলার চলবে ১৭ মার্চ পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:১৮ এএম

বইমেলার চলবে ১৭ মার্চ পর্যন্ত

অমর একুশে বইমেলার সময়সীমা ১৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজ অনুমোদন করেছেন, বই মেলা ১৭ মার্চ পর্যন্ত চলবে। কোভিডের কারণে আমরা আতংকে ছিলাম যে বইমেলা করতে পারবো কি না। একটি সিদ্ধান্ত হয়েছিল যে, বইমেলা স্থগিত করবো কি না। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে শুরু হয়। পরে প্রকাশকরা প্রধানমন্ত্রীর কাছে এটির সময় বাড়ানোর জন্য আবেদন করেন। আমরা সেসময় বলেছিলাম সংক্রমণ কমে আসলে মেয়াদ বাড়ানো হবে।

কয়েক দশক ধরে ভাষার মাস ফেব্রুয়ারির শুরু থেকে বইমেলার দুয়ার উন্মুক্ত হচ্ছিল। তবে করোনা মহামারির কারণে এবার তা দুই সপ্তাহ দেরিতে শুরু হয়।

এনএফ৭১/এনজেএ/২০২২





Top