দেশে একদিনে করোনায় মৃত্যু ২৭ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৩:৫৭ এএম

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৭ জনের

২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত‌্যু হয়েছে আরও ২৭ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১২ জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৭৭১ জন।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৬৮ জনের দেহে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৮০৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৫৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৩৫৩ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৮৯৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২২





Top