দেশে একদিনে করোনায় মৃত্যু ৩৬ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৫:২০ এএম
দেশে ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৯ জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৪৬১ জন।
বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ১৯৩ জনের দেহে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।
২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৪ হাজার ৩০৮টি। পরীক্ষা করা হয় ৪৪ হাজার ৪৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৭ দশমিক ৪৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫১ শতাংশ।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: করোনা করোনা ভাইরাস Covid-19
