৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৩:০২ এএম
স্থগিত হওয়া ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে আবার এই পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে পিএসসি। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এই মৌখিক পরীক্ষা ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭৫১ জন।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাধ্যতামূলক করা হয়েছে প্রার্থীদের টিকা নেওয়া। এ জন্য মৌখিক পরীক্ষার সময় টিকা সনদ সঙ্গে আনতে হবে।
এনএফ৭১/এনজেএ/২০২২
