দেশে একদিনে করোনায় মৃত্যু ৩১ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২০ এএম
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। এ সময় নতুন শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ২৮৪টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনা ৫, সিলেটে ১, রংপুর ৩ ও ময়মনসিংহে তিনজন মারা গেছেন।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: করোনাভাইরাস
