বন্ধ হয়ে গেলো 'দ্য ইনডিপেনডেন্ট'
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ফেব্রুয়ারী ২০২২, ০১:২৫ এএম
বন্ধ হয়ে গেলো ইংরেজি দৈনিক দ্য ইনডিপেনডেন্ট। মুদ্রণ সংস্করণ বন্ধের এক বছর পর রবিবার (৩০ জানুয়ারি) বন্ধ করে দেওয়া হয়েছে পত্রিকাটির অনলাইন সংস্করণও।
পত্রিকাটির নির্বাহী সম্পাদক শামীম এ জাহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, আপাতত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের বলে দেওয়া হয়েছে। সবাই তাদের প্রাপ্য পাওনা পেয়ে যাবেন।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৫ সালের ২৬ মার্চ। করোনা মহামারির কারণে ২০২০ সালের ৬ এপ্রিল পত্রিকাটির মুদ্রণ সংস্করণ বন্ধ করা হয়েছিল।
এনএফ৭১/এনজেএ/২০২২
