২৪ ঘন্টায় করোনায় ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২২, ০৫:১৬ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৯২ জন।
বুধবার (৫ জানুয়ারী) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৩ জনই নারী। তাদের মধ্যে ঢাকায় দুইজন ও রাজশাহী বিভাগে একজন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জনে। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনে।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২১ হাজার ২৫১টি নমুনা। এর মধ্যে তিন জনের মৃত্যু এবং ৮৯২ জন রোগী শনাক্ত হয়।
এনএফ৭১/এমএ/২০২২
