দেশে এলো ফাইজারের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০২:৫১ এএম
কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে করোনাভাইরাসের আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ ফাইজারের টিকা।
রোববার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকার এই চালান। এ নিয়ে এখন পর্যন্ত দেশটি থেকে মোট দুই কোটি ১০ লাখ টিকা উপহার পেল বাংলাদেশ।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান জানান, আগামী ১০ জানুয়ারি আরও ৪৬ লাখ ডোজ টিকা আসার কথা রয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২২
