দেশে ২৪ ঘণ্টায় আরও চারজন ওমিক্রনে আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ১০:১৫ পিএম
দেশে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরও চারজন। তাদের মধ্যে মঙ্গলবার দুপুরে একজন ওমিক্রনে আক্রান্তের পর রাতে খবর পাওয়া গেছে আরও তিনজনের শনাক্ত হওয়ার।
বুধবার (২৯ ডিসেম্বর) করোনাভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানা গেছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭ জনে।
এছাড়া সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার আরেক ব্যক্তি (৫৬) ওমিক্রনে সংক্রমিত বলে জানা গেছে। তার আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস ওমিক্রন
