একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৮ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৪১ এএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত ১৬ জন রাজধানীর বাসিন্দা ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।
২৫ ডিসেম্বর (শুক্রবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগির সর্বমোট সংখ্যা ২৮ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১৩৭ জন।
এনএফ৭১/এমএ/২০২১
