বুদ্ধিজীবীদের প্রতি সকল স্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ১১:১৬ পিএম
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেছেন সকল স্তরের মানুষ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। ভোরের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসতে শুরু করেন মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এর আগে, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এছাড়া, সকাল থেকেই ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে হেঁটে হেঁটে উপস্থিত হন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান।
এনএফ৭১/এনজেএ/২০২১
