দেশে একদিনে করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ০৪:১৪ এএম

দেশে একদিনে করোনায় আরও ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হন ২৯৬ জন রোগী।

বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং সিলেটে ১ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ০১৬ জনে। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনে। আর সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ২৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top