দেশে একদিনে করোনায় আরও ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০৪:২৫ এএম

দেশে একদিনে করোনায় আরও ৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৬ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯৭ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হন ২২৬ জন রোগী।

রবিবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২ জন পুরুষ ও ৪ জন নারী। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১ জনে। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৭ হাজার ৪৪৩ জনে। আর সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ২৭৪ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ১৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top