২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝিতে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ১২:৫০ এএম

২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা বছরের মাঝামাঝিতে: শিক্ষামন্ত্রী

২০২২ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বছরের মাঝামাঝি সময়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। করোনা পরিস্থিতিতে আট মাস পিছিয়ে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। এসএসসি পরীক্ষাও শেষ হয়েছে মাত্র কিছু দিন আগে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই বছরের মত আগামী বছর নভেম্বর-ডিসেম্বরে এসব পরীক্ষা হবে না। আমরা যেভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি, আশা রাখছি এবারের চেয়ে অনেক আগে পরীক্ষা হবে। ২০২২ সালের মাঝামাঝি সময়ে এসব পরীক্ষা হবে। এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান শিক্ষামন্ত্রী।

এছাড়া এইচএসসির ফলাফল পরীক্ষা শেষ হওয়ার পর থেকে এক মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

এনএফ৭১/এমএ/২০২১

 

 





Top