দেশে একদিনে করোনায় আরও ১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৯ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১ জনের। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৩ জন। আর ২৪ ঘণ্টায় সুস্থ হন ৩৬৮ জন রোগী।
মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত নারী ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৮১ জনে। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে। আর সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জনে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৯২৪টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৮০২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।
এনএফ৭১/এমএ/২০২১
