রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৬ জন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৩:১৭ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছে ৪৬ জনকে।
রবিবার (২৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোর ছয়টা থেকে সোমবার (২৯ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও মাদকদ্রব্য জব্দ করে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তার ৪৬ জনের কাছ থেকে দুই হাজার ১৬৫ পিস ইয়াবা, ৪১৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন ও ১৩১ কেজি ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে ৩৫টি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ডিএমপি মাদকবিরোধী অভিযান
