জাহাঙ্গীরের বদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন আতাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০২:০৪ এএম
গাজীপুর মহানগর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের জায়াগায় আতাউল্লাহ মণ্ডলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আতাউল্লাহ মন্ডলকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর আগে, ১৯ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে কটূক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল থেকে আজীবনের জন্য সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করে আওয়ামী লীগ। তাঁর জায়গায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডলকে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: জাহাঙ্গীর আওয়ামী লীগ আতাউল্লাহ
