সামগ্রিক অর্থে সফল ইউপি নির্বাচন: সিইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৩:২১ এএম
সামগ্রিক অর্থে সম্পন্ন হওয়া দুই ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সফল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। বুধবার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় সূচনা বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে। অল্প বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। যেগুলো কিছুতেই কাম্য নয়। তবুও নির্বাচনের মানদণ্ড যদি ভোট প্রদান হয়, তাহলে আমি বলবো গত নির্বাচনগুলোতে গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে। প্রাথমিক পর্যায়ে যে নির্বাচনগুলো হয়েছে তাতে আমরা দাবি করি যে নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে, অংশগ্রহণমূলক হয়েছে।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে উত্তেজনা বিরাজ করে। সেই উত্তেজনা ও উত্তাপ কখনো কখনো সহিংসতায় পরিণত হয়ে যায়। যা কখনোই আমাদের কাম্য নয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
