দেশে একদিনে করোনায় মৃত্যু ৫ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ০৩:৪৭ এএম

দেশে একদিনে করোনায় মৃত্যু ৫ জনের

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। দেশে নতুন করে ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৪৫৮ জন। ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছে মোট ১৫ লাখ ৩৭ হাজার ৫১৮ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৫৭০টি নমুনা সংগ্রহ করা হয় ১৯ হাজার ৫০৭টি। করোনা শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে পাঁচজনই পুরুষ।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top