সিনহা হত্যা: সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২১, ০১:২০ এএম

সিনহা হত্যা: সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ শুরু

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এর আগে সোমবার সকালে ১৫ আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। শুরুতে সাক্ষ্য দিচ্ছেন ওই সময়ে র‌্যাবে কর্মরত এবং বর্তমানে চাঁদপুর জেলায় পুলিশের এস আই মো: কামাল হোসেন। তিনি ছাড়া আরো ছয়জন সাক্ষী জবানবন্দী প্রদানের জন্যে অপেক্ষমান রয়েছেন।

এ মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ ২৭ অক্টোবর কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শেষ হয়।

এনএফ৭১/এমএ/২০২১

 





Top